দ্বিতীয় মেয়াদে বিএসএমএমইউর সহ-উপাচার্যের দায়িত্বে শহীদুল্লাহ সিকদার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহ–উপাচার্য হিসেবে দ্বিতীয় মেয়াদে নিয়োগ পেয়েছেন চর্মরোগ বিশেষজ্ঞ অধ্যাপক মো. শহীদুল্লাহ সিকদার।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ সোমবার রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের আদেশে শহীদুল্লাহ সিকদারকে পরবর্তী তিন বছরের জন্য সহ–উপাচার্য হিসেবে দ্বিতীয় মেয়াদে নিয়োগ দেওয়া হয়েছে। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের চিকিৎসাশিক্ষা ১-এর উপসচিব খান মো. নূরুল আমীন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
শহীদুল্লাহ সিকদার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ সহ-উপাচার্য হিসেবে কর্মরত ছিলেন। তাঁকে আবারও গত ২৫ মার্চ থেকে দ্বিতীয় মেয়াদে একই পদে নিয়োগ দেওয়া হলো।