খুলনা বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বারের মতো উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক মোহাম্মদ ফায়েক উজ্জামান। গতকাল বৃহস্পতিবার খুলনা বিশ্ববিদ্যালয় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গতকাল শিক্ষা মন্ত্রণালয়ের সহকারী সচিব আবদুস সাত্তার মিয়া স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে ফায়েক উজ্জামানকে খুলনা বিশ্ববিদালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
মোহাম্মদ ফায়েক উজ্জামান ২০১৩ সালের ১০ জানুয়ারি থেকে চলতি মাসের ৯ তারিখ পর্যন্ত উপাচার্যের দায়িত্ব পালন করেন। উপাচার্য হিসেবে দায়িত্ব পালনের আগে তিনি সহ-উপাচার্যের দায়িত্ব পালন করেছেন। এর আগে কোনো উপাচার্য দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পালন করেননি। ৩০ জানুয়ারি তিনি দায়িত্বভার গ্রহণ করবেন বলে আশা করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।