দ্বিতীয় যমুনা সেতুসহ তিন দফা দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাইবান্ধা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির বার্ষিক সাধারণ সভায় বালাসি ফেরিঘাটে দ্বিতীয় যমুনা সেতু, কুড়িগ্রাম-সুন্দরগঞ্জ-গাইবান্ধা-বগুড়া-সিরাজগঞ্জ আঞ্চলিক মহাসড়ক ও জেলা শহরে বাইপাস সড়ক নির্মাণের জন্য সরকারের প্রতি জোর দাবি জানানো হয়।চেম্বার সভাপতি শাহজাদা আনোয়ারুল কাদিরের সভাপতিত্বে নিজস্ব মিলনায়তনে গতকাল বৃহস্পতিবার এই সভা হয়। এতে বক্তৃতা করেন, এফবিবিসিআই এর সহসভাপতি মোস্তফা আজাদ চৌধুরী, পরিচালক মমতাজ উদ্দিন, মাকছুদার রহমান, আব্দুর রশিদ, আবুল খায়ের মোরছেলিন, পিয়ারুল ইসলাম প্রমুখ।