দ্বিতীয় শ্রেণীর ছাত্রী ধর্ষণের শিকার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় গত বৃহস্পতিবার দুপুরে একটি রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর এক ছাত্রী (৭) ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় গতকাল শুক্রবার সকালে রহমত আলী নামের এক ব্যক্তিকে আসামি করে মোহনগঞ্জ থানায় মামলা হয়েছে।এজাহার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয় ছুটির পর শিশুটি বাড়ি ফিরছিল। একপর্যায়ে একই গ্রামের রহমত (৪০) শিশুটিকে চকলেট দেওয়ার প্রলোভন দেখান। তিনি শিশুটিকে বিদ্যালয়ের একটি কক্ষে নিয়ে ধর্ষণ করে অচেতন অবস্থায় ফেলে যান। পরে শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনার সত্যতা নিশ্চিত করে মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদউল্লাহ গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, ডাক্তারি পরীক্ষার জন্য শিশুটিকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। গুরুত্বের সঙ্গে মামলার তদন্ত করা হচ্ছে। রহমতকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।