দ্বিতীয় শ্রেণীর ছাত্রীকে শ্বাসরোধ করে হত্যা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাদারীপুর সদর উপজেলার শিরখাড়া ইউনিয়নের কোটবাড়ি-শ্রীনদী গ্রামের গাউছ মুফতির মেয়ে রিয়া আক্তারকে (৭) গত মঙ্গলবার রাতে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।রিয়া কোটবাড়ি-শ্রীনদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী।রিয়ার মামা সাফা করিম জানান, মঙ্গলবার বিকেলে প্রাইভেট পড়া শেষে বাড়ি ফেরার পথে রিয়া আক্তার নিখোঁজ হয়। রাতে অনেক খোঁজাখুঁজির পর এলাকার নদীর পাড়ে তার লাশ পাওয়া যায়। তাকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে তাঁরা ধারণা করছেন।মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, রিয়াকে ধর্ষণের পর হত্যা করার বিষয়ে পুলিশ নিশ্চিত হয়েছে।