দ্বিতীয় স্তরের কয়লা উত্তোলন শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনিতে দ্বিতীয় স্তরে কয়লা উত্তোলন শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার ভূমি প্রতিমন্ত্রী মোস্তাফিজুর রহমান এ কাজের উদ্বোধন করেন। দ্বিতীয় স্তরে কয়লা উত্তোলনের জন্য গত ১৫ ফেব্রুয়ারি থেকে কয়লা উত্তোলন বন্ধ ছিল। খনির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. কামরুজ্জামানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন মোস্তাফিজুর রহমান, চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান এক্সএমসি-সিএমসি কনসোর্টিয়ামের মহাব্যবস্থাপক কিন রংগং, সিএমসির প্রতিনিধি ওয়াং জিং তাও, ব্রিটিশ পরামর্শক এনথনি এবটস, খনির উপমহাব্যবস্থাপক (মাইনিং) হাবিব উদ্দিন আহমেদ প্রমুখ।