দ্বিতীয় স্ত্রী কারাগারে, আজ রিমান্ড শুনানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংবাদিক আওরঙ্গজেব সজীব হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া তাঁর দ্বিতীয় স্ত্রী আলিফা খাতুন ওরফে অঞ্জনাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গত শুক্রবার তাঁকে আদালতে হাজির করে পুলিশ পাঁচ দিনের রিমান্ড চায়। তবে আদালত আজ রোববার রিমান্ড শুনানির দিন ধার্য করেন।
গত বৃহস্পতিবার সকাল ১০টায় রাজধানীর মিরপুর সেনপাড়া থেকে আলিফাকে র্যাব গ্রেপ্তার করে। এর আগে গত বুধবার নিহত আওরঙ্গের প্রথম স্ত্রী মোরশেদা বেগম বাদী হয়ে মুন্সিগঞ্জ সদর থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেন।
মুন্সিগঞ্জ সদর থানার ওসি মো. ইউনুচ ভূঁইয়া পুলিশ জানায়, আলিফা খাতুন সাংবাদিক আওরঙ্গজেবের দ্বিতীয় স্ত্রী বলে জানা গেছে। আওরঙ্গজেবের নিহত হওয়ার ব্যাপারে তথ্য পাওয়া যেতে পারে, এ আশায় আলিফাকে শুক্রবার আদালতে রিমান্ডে নেওয়ার আবেদন জানানো হয়। তবে আদালত রোববার শুনানির দিন ধার্য করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।