দ্বিতীয়বার নিলামে বাড়ল ১৯ লাখ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁওয়ের বঙ্গবন্ধু সড়কের বাসস্ট্যান্ড থেকে সার্কিট হাউস পর্যন্ত সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) ৫৩টি বিভিন্ন প্রজাতির গাছের দাম দ্বিতীয়বারের নিলামে প্রায় ১৯ লাখ টাকা বেড়েছে।ঠাকুরগাঁও সওজ ও স্থানীয় ঠিকাদার সূত্রে জানা যায়, শহরের বাসস্ট্যান্ড থেকে রেলস্টেশন সড়কের বিভাজক নির্মাণ ও সড়ক প্রশস্ত করতে বঙ্গবন্ধু সড়কের বাসস্ট্যান্ড থেকে সার্কিট হাউস পর্যন্ত সড়কের দুই পাশের ৫৪টি বিভিন্ন প্রজাতির গাছ অপসারণের প্রয়োজন হয়। গাছের দর নির্ধারণের পর গত মাসে সওজ রাজশাহী বিভাগের নির্বাহী বৃক্ষ পালনবিদ নিলাম দরপত্র আহ্বান করেন। পরবর্তী সময়ে একটি গাছ ব্যক্তিমালিকানায় থাকায় তা নিলাম থেকে বাদ দেওয়া হয়। সওজ থেকে নয়টি গ্রুপের জন্য মোট ৬০টি দরপত্র বিক্রি হয়। নিলাম দরপত্র জমা দেওয়ার আগের দিন গাছের ক্রেতাদের মধ্যে সমঝোতা হয়। এ নিয়ে প্রথম আলোয় একটি প্রতিবেদন প্রকাশিত হয়।সওজের নিলামের পর সব গাছের ক্রেতাদের নিয়ে সম্প্রতি আবার নিলাম হয়। সেখানে গাছ কেনায় আগ্রহী ব্যক্তিদের মধ্যে চলে প্রতিযোগিতা। অবশেষে ৫৩টি বিভিন্ন প্রজাতির গাছের সর্বোচ্চ দর ২৩ লাখ টাকায় ডেকে নেন শহরের ঠিকাদার রাম বাবু।