দ্বিতীয়বার সুযোগ দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব সরকারি বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগের দাবিতে গতকাল বোববার ময়মনসিংহের ভর্তিচ্ছু শিক্ষার্থীরা মিছিল করেছে। বেলা ১১টায় শহরের ফিরোজ-জাহাঙ্গীর চত্বর থেকে মিছিল নিয়ে তাঁরা জেলা প্রশাসকের কার্যালয়ে যান। পরে সেখানে জেলা প্রশাসক মুস্তাকীম বিল্লাহ ফারুকীর কাছে স্মারকলিপি দেন তাঁরা। ভর্তিচ্ছু শিক্ষার্থীরা জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ পাওয়াটা তাঁদের ন্যায্য দাবি। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফলাফল বিশ্লেষণ করলে দেখা যায়, শতকরা ৪০ ভাগের বেশি শিক্ষার্থীই দ্বিতীয়বার পরীক্ষা দিয়ে ভর্তির সুযোগ পান।