দ্বিদলীয় রাজনীতি থেকে মুক্তির লক্ষ্যে সিপিবি-বাসদ ঐক্য
আওয়ামী লীগ ও বিএনপির দ্বিদলীয় রাজনীতির আগ্রাসন থেকে জনগণের মুক্তি ঘটাতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) ঐক্য বিশেষ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন বিশিষ্ট ব্যক্তিরা।গতকাল শনিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে সিপিবি ও বাসদ আয়োজিত এক মতবিনিময় সভায় বিশিষ্টজনেরা এ মন্তব্য করেন। তাঁরা সিপিবি ও বাসদের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, জনগণের প্রকৃত আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে এ ঐক্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তৃতা করেন আহমেদ রফিক, অজয় রায়, আবুল কাসেম ফজলুল হক, জাফরুল্লাহ চৌধুরী, শহীদুল ইসলাম, আসিফ নজরুল প্রমুখ বক্তব্য দেন। স্বাগত বক্তব্য দেন সিপিবির সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম। এ ছাড়া সিপিবির সভাপতি মনজুরুল আহসান খান, সভাপতিমণ্ডলীর সদস্য সহিদুল্লাহ চৌধুরী, হায়দার আকবর খান রনো, কেন্দ্রীয় নেতা রুহিন হোসেন, বাসদের নেতা বজলুর রশীদ ফিরোজ, রাজেকুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।