দ্বিবার্ষিক-বার্ষিক সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের দ্বিবার্ষিক-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সেক্রেটারি জেনারেল আকতারুজ্জামান। উদ্বোধনের আগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে নাট্যকর্মী-সুহৃদ সমাবেশে মিলিত হয়। সেখানে বক্তব্য দেন গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় সভাপতি মো. আরশ আলী, সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র বদরউদ্দিন আহমদ কামরান, সাবেক সাংসদ সৈয়দা জেবুন্নেসা হক ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমেদ। সভাপতিত্ব করেন নিজামউদ্দিন লস্কর। বেলা আড়াইটায় কিনব্রিজ এলাকার শারদা হলসংলগ্ন সম্মিলিত নাট্য পরিষদের মহড়াকক্ষে সম্মেলনের দ্বিতীয় অধিবেশন শুরু হয়। সেখানে জানানো হয়, এক সপ্তাহের মধ্যে পরিষদের দুই বছর মেয়াদি কার্যকরী কমিটি গঠন করা হবে।