দ্বিবার্ষিক সমেঞ্চলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারী সদর উপজেলা পূজা উদ্যাপন পরিষদের দ্বিবার্ষিক সমেঞ্চলন গতকাল শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক ও সাংসদ আসাদুজ্জামান নূর। জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে পরিষদের আহ্বায়ক ধনঞ্জয় ভৌমিকের সভাপতিত্বে সমেঞ্চলনে বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক মমতাজুল হক, হিন্দু কল্যাণ পরিষদের ট্রাস্টি রথিশ চন্দ্র ভৌমিক, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের জেলা শাখার সভাপতি গোড়াচাঁদ অধিকারী, সাধারণ সম্পাদক খোকারাম রায়, জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি অক্ষয় কুমার রায়, সাধারণ সম্পাদক রমেন্দ্র নাথ বর্ধন প্রমুখ।  নীলফামারী প্রতিনিধি