দ্বিবার্ষিক সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের কাজী বদরুদ্দোজা মিলনায়তনে গতকাল বৃহস্পতিবার কীটতত্ত্ব সমিতির নবম দ্বিবার্ষিক সম্মেলন হয়েছে৷ সমিতির সভাপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান৷ আরও বক্তব্য দেন কৃষি সচিব এস এম নাজমুল ইসলাম, কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক মো. রফিকুল ইসলাম মণ্ডল ও কীটতত্ত্ব বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা সৈয়দ নুরুল আলম৷ বিশেষ অবদান রাখায় কীটতত্ত্ববিদ মো. মোহসিন আলীকে স্বর্ণপদক দেওয়া হয়৷ গাজীপুর প্রতিনিধি