দ্বিবার্ষিক সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ মানিকগঞ্জ সদর উপজেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন গতকাল শনিবার অনুষ্ঠিত হয়েছে। এতে বাসুদেব সাহা সভাপতি ও অনির্বাণ পালকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়। গতকাল দুপুর ১২টার দিকে জেলা শহরের কালীবাড়ি নাটমন্দিরে সদর উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি বাসুদেব সাহার সভাপতিত্বে সভায় বক্তব্য দেন পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য লক্ষ্মী চ্যাটার্জি, জেলা শাখার সাবেক সভাপতি দীপক ঘোষ, জেলা কমিটির বর্তমান সভাপতি অসীম কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক রতন কুমার দত্ত প্রমুখ।