দ্বিবার্ষিক সম্মেলন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরের তারাগঞ্জ উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন গত মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা অডিটোরিয়ামের হলরুমে অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুর রশিদের সভাপতিত্বে সম্মেলনে রংপুর জেলা বিএনপির সভাপতি এমদাদুল হক, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সহসভাপতি পরিতোষ চক্রবর্তী, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন। পরে কাউন্সিলরদের সরাসরি ভোটের মাধ্যমে আব্দুর রশিদ উপজেলা বিএনপি সভাপতি, মতিয়ার রহমান সাধারণ সম্পাদক ও মাখদুম আলম সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন।