দ্বৈত প্রার্থী হওয়ায় মনোনয়ন বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্বৈত প্রার্থী হওয়ার কারণে কুমিল্লার দেবীদ্বার উপজেলার বড়কামতা ইউপিতে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. নূরুল ইসলামের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তবে তাঁর স্বতন্ত্র প্রার্থিতা বৈধ রয়েছে।
গতকাল বুধবার রিটার্নিং কর্মকর্তা ওই মনোনয়নপত্র বাতিল করেন। দেবীদ্বার উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। নির্বাচনসংশ্লিষ্ট একজন কর্মকর্তা বলেন, ২০১০ সালে যখন এই বিধি তৈরি করা হয়, তখন দেশে দলীয় প্রতীকে ইউপি নির্বাচন করার সিদ্ধান্ত হয়নি। এবারই প্রথম দলীয় প্রতীকে সারা দেশে এ নির্বাচন হচ্ছে। এ কারণে ওই বিধি নিয়ে এ ইউনিয়নের ক্ষেত্রে জটিলতা দেখা দিয়েছে। ৪ জুন এ ইউপিতে ভোট হবে।