প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেট নগরের রিকাবীবাজার এলাকার কবি নজরুল অডিটোরিয়ামে ‘সা রে গা মা’ এবং ‘সুর ও বাণী’র যৌথ উদ্যোগে গতকাল রোববার সন্ধ্যায় ‘দ্বৈরথ’ শিরোনামে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। এটি শুরুর আগে সিলেটের প্রয়াত দুই সাংস্কৃতিক ব্যক্তিত্ব নুরুল ইসলাম চৌধুরী ও হেমচন্দ্র ভট্টাচার্যকে নিয়ে আলোচনায় অংশ নেন শিশু একাডেমী সিলেটের জেলা সংগঠক সাইদুর রহমান ভূঞা এবং সিলেট কমার্স কলেজের অধ্যক্ষ মোস্তাক আহমাদ দীন। সা রে গা মার পরিচালক ইতি রানী ভৌমিকের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন সুর ও বাণীর পরিচালক প্রসেন রায়। পরে আয়োজক সংগঠন দুটির প্রশিক্ষণার্থীরা সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন।