দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির কারণে অর্থনীতি রসাতলে যাচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার কারণে দেশের অর্থনীতি রসাতলে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।আমার দেশ-এর সম্পাদক মাহমুদুর রহমানের মুক্তির দাবিতে গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে মির্জা ফখরুল এ মন্তব্য করেন। তাঁর দাবি, জনস্বার্থে এই সরকার কোনো কাজই করতে পারেনি।মির্জা ফখরুল বলেন, দেশের মানুষ ভালো নেই। জিনিসপত্রের দাম কারণ ছাড়াই বেড়ে চলছে। সরকারের সেদিকে নজর নেই। সরকার ব্যস্ত আছে বিরোধী দলের ওপর দমন-নিপীড়ন চালাতে। তিনি বলেন, বর্তমান সরকার মানবাধিকারকে গুরুত্ব দিচ্ছে না। ক্ষমতাকে ব্যবহার করে একের পর এক মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটিয়ে যাচ্ছে।মানববন্ধনে সম্মিলিত পেশাজীবী পরিষদের সভাপতি ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া, যুগ্ম মহাসচিব মাহবুবউদ্দীন, সাংবাদিক রহুল আমীন গাজী প্রমুখ বক্তব্য দেন।সাকার ওপর নির্যাতন বন্ধের দাবি: বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর ওপর নির্যাতন বন্ধে স্পিকারের হস্তক্ষেপ চেয়েছে প্রধান বিরোধী দল বিএনপি।সাকা চৌধুরীর ওপর নির্যাতনের প্রতিবাদে গতকাল সকালে সংসদ ভবন প্রাঙ্গণে বিরোধীদলীয় সাংসদদের মানববন্ধনে এ দাবি জানানো হয়।বিরোধীদলীয় চিফ হুইপ জয়নাল আবদিন ফারুক সাংবাদিকদের বলেন, সালাউদ্দিন কাদের চৌধুরীকে গ্রেপ্তার ও শারীরিক নির্যাতনের প্রতিবাদে স্পিকারের কাছে চিঠি দেওয়া হয়েছে। স্পিকার জানিয়েছেন, তিনি এ ব্যাপারে ব্যবস্থা নিতে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে চিঠিটি পাঠাবেন। তিনি বলেন, ‘সাকা চৌধরীর ওপর যারা শারীরিক নির্যাতন করেছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের প্রতি দাবি জানাচ্ছি।’