দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আসন্ন রমজান মাসে পবিত্রতা রক্ষা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও আইনশৃঙ্খলা রক্ষা-বিষয়ক সভা গত বৃহস্পতিবার লালমনিরহাট চেম্বার ভবনে অনুষ্ঠিত হয়। সভায় গরুর মাংস প্রতি কেজি ৩৭৫ টাকা, খাসির মাংস ৫০০ টাকা, বকরি ও ভেড়ার মাংস ৪০০ টাকা নির্ধারণ করে দেওয়া হয়।
সভায় সভাপতিত্ব করেন চেম্বার সভাপতি শেখ আবদুল হামিদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. দেলোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মতিয়ার রহমান ও পুলিশ সুপার টি এম মোজাহিদুল ইসলাম।