দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণ করাসহ অসৎ ব্যবসায়ীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে গতকাল বৃহস্পতিবার প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে গণতান্ত্রিক বাম মোর্চা। সমাবেশে নেতারা পোশাকশ্রমিকদের মূল মজুরি আট হাজার টাকা নির্ধারণসহ একটি গণতান্ত্রিক শ্রম আইন প্রণয়ন করতে সরকারের প্রতি আহ্বান জানান। বাম মোর্চার সমন্বয়ক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু প্রমুখ। নিজস্ব প্রতিবেদক।