দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পবিত্র রমজান মাসে পণ্যের দাম ও বাজার নিয়ন্ত্রণে সভা করেছে ঢাকার নবাবগঞ্জ উপজেলা প্রশাসন। গতকাল রোববার সকালে ইউএনও শাকিল আহমেদের সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) ফারজানা জামানের সঞ্চালনায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার আবু আশফাক। অনুষ্ঠানে বিভিন্ন সড়কে যানজট নিরসনে দ্রুত ব্যবস্থা গ্রহণসহ ভোক্তা অধিকার সংরক্ষণ এবং বাজারদর নিয়ন্ত্রণ নিয়ে আলোচনা করা হয়। এ সময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহসিন রহমান আকবর, উপজেলা প্রকৌশলী মো. শাহজাহান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জালাল উদ্দিন, কলাকোপা ইউপির চেয়ারম্যান ইব্রাহীম খলিল প্রমুখ উপস্থিত ছিলেন।