দ্রব্যমূল্য নিয়ে তামাশা করছে সরকার: বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি দলের ব্যবসায়ীরা সিন্ডিকেটের মাধ্যমে রমজান মাসের আগেই জিনিসপত্রের দাম কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। এখন বাজার নিয়ন্ত্রণের কথা বলে সরকার জনগণের সঙ্গে তামাশা করছে।নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে গতকাল সোমবার বিকেলে বিএনপির নেতারা এসব কথা বলেন।বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের ও গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর শাখা এ সমাবেশের আয়োজন করে।সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, রমজান মাসে জিনিসপত্রের দাম বাড়বে না বলা হলেও রমজানের আগেই দাম বাড়িয়ে দেওয়া হয়েছে। সরকারি দলের লোকজন সিন্ডিকেটের মাধ্যমে এ কাজ করছে। দ্রব্যমূল্য নিয়ে সরকার জনগণের সঙ্গে প্রতারণা ও তামাশা শুরু করেছে।তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের দাবি জানিয়ে খন্দকার মোশাররফ বলেন, সরকার দেশের জনগণের আশা-আকাঙ্ক্ষাকে ভূলুণ্ঠিত করে দেশকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে। তিনি অভিযোগ করেন, দেশকে অকার্যকর ও বিদেশিদের করদ রাজ্য বানানোর লক্ষে বিএনপি ও জিয়া-পরিবারকে ধ্বংস করতে চায় সরকার। এ জন্য তারেক রহমানসহ বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে।যুবদলের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হামিদুর রহমানের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব আমানউল্লাহ, বরকত উল্লা, যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন, সাধারণ সম্পাদক সাইফুল আলম, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব-উন-নবী খান, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা প্রমুখ।ইয়ুথ ফোরামের আলোচনা: গতকাল সোমবার জাতীয় প্রেসক্লাবে ইয়ুথ ফোরাম আয়োজিত এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেছেন, পঞ্চদশ সংশোধনী বাতিলের জন্য সংবিধানের ৭(খ) অনুচ্ছেদই যথেষ্ট। এই অনুচ্ছেদের কারণে ভবিষ্যতে যেকোনো বিচারপতি পঞ্চদশ সংশোধনীকে অবৈধ ও অসাংবিধানিক বলে রায় দেবেন।