দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে ৫০ ভাগ মহার্ঘ ভাতার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে ৫০ ভাগ মহার্ঘ ভাতা এবং সশস্ত্র বাহিনীর মতো রেশনে চাল, ডাল, তেল, চিনিসহ অন্যান্য সুযোগ-সুবিধা দাবি করেছে বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ। গতকাল শনিবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরে পরিষদের অস্থায়ী কার্যালয়ের সামনে এক সমাবেশে এ দাবি জানানো হয়। বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের সভাপতি মো. হানিফ ভূঁইয়ার সভাপতিত্বে সমাবেশে বক্তারা বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর সরকারি কর্মচারীদের সশস্ত্র বাহিনীর মতো সব ধরনের সুযোগ-সুবিধা দিতে হবে।এ ছাড়া সরকারি কর্মচারীদের অবসর ভাতা ৮০ থেকে ১০০ ভাগ এবং অবসর গ্রহণের সময় ১২ মাসের ছুটির পরিবর্তে সমুদয় পাওনা ছুটির অর্থ দেওয়া, তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীদের ১০০ ভাগ সিলেকশন দেওয়া ও সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের মতো ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ও ডিপ্লোমা কৃষিবিদদের দ্বিতীয় শ্রেণীর পদমর্যাদাসহ বিভিন্ন দাবি করেন।সমাবেশে কর্মচারী নেতাদের মধ্যে বক্তব্য দেন রেজাউল মোস্তফা, গোলাম কিবরিয়া, লুৎফর রহমান প্রমুখ। বিজ্ঞপ্তি।