প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মনজুরুল আহসান খান বলেছেন, দ্রব্যমূল্যের কশাঘাতে দেশের মানুষ আজ জর্জরিত। দারিদ্র্য, বেকারত্ব, বিদ্যুৎ, গ্যাস, পানির সংকট, হত্যা, খুন-সন্ত্রাস, টেন্ডারবাজি, চাঁদাবাজি ও দুর্নীতিতে দেশ ছেয়ে গেছে।গতকাল পুরানা পল্টনে সিপিবির কেন্দ্রীয় কার্যালয় মুক্তি ভবনের সামনে দিনব্যাপী পদযাত্রা, সমাবেশ ও বিক্ষোভ কর্মসূচির উদ্বোধনীতে তিনি এসব কথা বলেন। খাদ্যসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমানোসহ ১১ দফা দাবিতে এ কর্মসূচির আয়োজন করা হয়।