দ্রুত অভিযোগপত্র দেওয়ার দাবিতে তিন দিনের কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকীর হত্যার দুই বছর এবং দ্রুত অভিযোগপত্র দেওয়ার দাবিতে তিন দিনের কর্মসূচি গ্রহণ করেছে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ। গতকাল রোববার বিকেলে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের সদস্যসচিব কবি হালিম আজাদ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
২০১৩ সালের ৬ মার্চ বিকেলে ত্বকী নিখোঁজ হওয়ার দুই দিন পর শীতলক্ষ্যা নদীর শাখা খালে তার লাশ পাওয়া যায়।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, কর্মসূচির মধ্যে রয়েছে ৫ মার্চ বেলা তিনটায় নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউটে শিশু-কিশোরদের আবৃত্তি ও ছবি আঁকা প্রতিযোগিতা ও পরে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত। ৬ মার্চ সকাল সাড়ে আটটায় ত্বকীর কবর জিয়ারত ও ফাতিহা পাঠ। বেলা সাড়ে তিনটায় ২ নম্বর রেলগেটসংলগ্ন সড়কে সমাবেশ। ৭ মার্চ বিকেল চারটায় ঢাকার সেগুনবাগিচায় মুক্তিযুদ্ধ জাদুঘরে সফিউদ্দিন আহমদের ত্বকী হত্যা ও জাগরণে প্রথম আলো গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান।