ঝিনাইদহের কোটচাঁদপুর পৌর শহরের সলেমানপুর গ্রামের সুজন কুমার দাসের (৩২) শরীরের শিরা শুকিয়ে যাচ্ছে। ধীরে ধীরে তিনি পঙ্গু হতে চলেছেন। পাঁচ বছর ধরে তিনি এ রোগে ভুগছেন। এরই মধ্যে কাজ করার শক্তি হারিয়ে ফেলেছেন। সারা ক্ষণ বিছানায় শুয়ে কাটাচ্ছেন। ঢাকায় বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে চিকিৎসা করা হয়েছে। কিন্তু কোনো লাভ হয়নি। চিকিৎসকেরা বলেছেন, দ্রুত উন্নত চিকিৎসা না করালে তিনি পঙ্গু হয়ে যাবেন। তাঁরা ভারতে নিয়ে সুজনের উন্নত চিকিৎসা করানোর পরামর্শ দিয়েছেন। সুজনের বাবা স্থানীয় একটি বাজারে নৈশপ্রহরীর কাজ করছেন। ভিটেমাটি শূন্য সুজনের বাবার পক্ষে ছেলের চিকিৎসার এ বিশাল খরচ বহন করা সম্ভব হচ্ছে না। তাই তিনি ছেলেকে বাঁচাতে সমাজের হূদয়বান মানুষের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা: সুজন, ব্যাংক হিসাব নম্বর ১৩১০৫, সোনালী ব্যাংক, কোটচাঁদপুর শাখা, ঝিনাইদহ। বিজ্ঞপ্তি