দ্রুত তফসিল ঘোষণার দাবি ১৪ দলের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্রুত তফসিল ঘোষণা করে নির্বাচনের ব্যবস্থা করার দাবি করেছে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪-দলীয় জোট।
গতকাল সোমবার আওয়ামী লীগের ধানমন্ডির কার্যালয়ে আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বাধীন জাতীয় পার্টির (জেপি) সঙ্গে মতবিনিময় সভায় জোটের নেতারা দাবির বিষয়ে একমত প্রকাশ করেন। জেপিও তা সমর্থন করেন।
মতবিনিময় শেষে সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম বলেন, বিরোধী দল মানুষকে জোর করে হরতাল করতে বাধ্য করছে। তাই শান্তির প্রয়োজনে শক্তি প্রয়োগ করা যায়। তিনি বিপণিবিতানগুলোতে নিরাপত্তা দিয়ে দোকানপাট খোলা রাখতে ব্যবসায়ীদের উৎসাহিত করার জন্য প্রশাসনের প্রতি অনুরোধ জানান।
নির্বাচনকালীন সরকারের প্রধান শেখ হাসিনাই থাকবেন বলে উল্লেখ করে নাসিম বলেন, এ ব্যাপারে কোনো আপস নেই। সংবিধান অনুযায়ী, গণতন্ত্রের পথকে সুগম করতে যথাসময়ে নির্বাচন হবে।
বিরোধী দল বর্জন করলে নির্বাচন গ্রহণযোগ্য হবে কি না—এ প্রশ্নের জবাবে নাসিম বলেন, ‘সংখ্যাগরিষ্ঠ জনগণ ভোটাধিকার প্রয়োগ করতে পারলেই নির্বাচন বিশ্বাসযোগ্য হয়। কতগুলো দল নির্বাচনে অংশ নিল সেটা বিষয় নয়।’
এ সময় ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, ‘আমরা এখনো বিশ্বাস করি, সবার অংশগ্রহণে বিশ্বাসযোগ্য নির্বাচন হওয়া উচিত।