দ্রুত নিজস্ব ক্যাম্পাসের উদ্যোগ, না হয় ব্যবস্থা: শিক্ষামন্ত্রী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যেসব বেসরকারি বিশ্ববিদ্যালয় এখনো নিজস্ব ক্যাম্পাসের জন্য জমি কেনাসহ অন্যান্য উদ্যোগ নেয়নি, তাদের দ্রুত উদ্যোগ নিতে বলেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। অন্যথায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।গতকাল মঙ্গলবার রাজধানীর কুড়িলের কুড়াতলি রোডে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের (এআইইউবি) স্থায়ী ক্যাম্পাস নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন।শিক্ষামন্ত্রী বলেন, অধিকাংশ বেসরকারি বিশ্ববিদ্যালয় তাদের নিজস্ব ক্যাম্পাসে শিক্ষা কার্যক্রম শুরু করেছে বা নির্মাণকাজ চালাচ্ছে কিংবা জমি কিনে অন্যান্য কার্যক্রম শুরু করেছে। এর ফলে শিগগিরই বেসরকারি উচ্চশিক্ষা খাতে গুণগত পরিবর্তন আসবে। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আনোয়ারুল আবেদীন, উপাচার্য কারমেন জেড ল্যামাগনা।