দ্রুত নিয়োগের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৩৫তম বিসিএসে উত্তীর্ণ নন-ক্যাডার সুপারিশপ্রাপ্তদের দ্রুত নিয়োগের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছেন রাজশাহী বিভাগের প্রার্থীরা। গতকাল বেলা ১১টায় বিভাগীয় কমিশনার আবদুল হান্নানের কাছে তাঁরা এই স্মারকলিপি দেন। এতে উল্লেখ করা হয়, বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়েও ক্যাডার পদে সুপারিশপ্রাপ্ত না হওয়া ৩ হাজার ৩৫৯ জন নন-ক্যাডার পদে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। এই প্রার্থীরা নিদারুণ মানসিক কষ্টে দিন পার করছেন। বর্তমানে সরকারের বিভিন্ন দপ্তরে ৩৯ হাজার ৫৬৪টি প্রথম শ্রেণি ও ৩০ হাজার ৪২২টি দ্বিতীয় শ্রেণির নন-ক্যাডার পদ খালি আছে। সেখানে ৩৫তম বিসিএসে নন-ক্যাডারদের দ্রুত নিয়োগের ব্যবস্থা করা হোক। বিভাগীয় কমিশনার স্মারকলিপি দ্রুত প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দেওয়ার আশ্বাস দিয়েছেন। রাজশাহী প্রতিনিধি