দ্রুত বিচার আইনের মামলায় আরও পাঁচজনের জামিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনা জেলা প্রশাসনের তৃতীয় শ্রেণীর কর্মচারী নিয়োগ পরীক্ষা ভণ্ডুলের ঘটনায় দ্রুত বিচার আইনে করা মামলায় আরও পাঁচ আসামির জামিন মঞ্জুর করেছেন আদালত। গতকাল সোমবার পাবনার দ্রুত বিচার আদালতের বিচারক পারভেজ শাহরিয়ার এ রায় দেন। এ নিয়ে মামলায় মোট ১৫ আসামির জামিন মঞ্জুর করা হলো। মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে ৮ নভেম্বর।জামিন পাওয়া নেতা-কর্মীরা হলেন সরকারি এডওয়ার্ড কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন এবং ছাত্রলীগের কর্মী জনি, শেখ সুজন, আবদুল মান্নান ও সরোয়ার হোসেন।আদালত সূত্রে জানা গেছে, গতকাল দ্রুত বিচার আইনের মামলার শুনানির তারিখ ধার্য ছিল। বেলা ১১টায় জেলহাজতে থাকা ১৭ আসামিকে আদালতে হাজির করে জামিনের আবেদন করেন আসামিপক্ষের আইনজীবীরা। আদালত পাঁচজনের জামিন মঞ্জুর করেন। আবেদন নামঞ্জুর হওয়ায় ১২ আসামিকে জেলহাজতে পাঠানো হয়।