দ্রুত বিচার ছয় বছরেও শেষ হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘দ্রুত বিচার আইনের মামলা ছয় বছরেও শেষ হয়নি। আরও কত বছর লাগবে আমরা জানি না। এ কেমন দ্রুত বিচার? দাদা গৌতম, তোমার হত্যাকারীদের আমরা বিচার করতে পারছি না। তুমি আমাদের ক্ষমা করে দিয়ো।’সাংবাদিক গৌতম দাসের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় কথাগুলো বলেন বক্তারা। সভায় গৌতমের বিদেহী আত্মার শান্তি কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়।গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় বাংলাদেশ সাংবাদিক সমিতি ফরিদপুর ইউনিটের উদ্যোগে নিজস্ব কার্যালয়ে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন ইউনিটের সভাপতি মুন্সী হারুন অর রশিদ।অন্যদের মধ্যে বক্তব্য দেন প্রবীণ সাংবাদিক জগদীশ চন্দ্র ঘোষ, বাংলাদেশ মহিলা পরিষদ ফরিদপুর ইউনিটের সাধারণ সম্পাদক খাদিজা বেগম, জেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক নাজনীন হায়দার, সদস্যসচিব আইভী মাসুদ, ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক আবু সুফিয়ান চৌধুরী প্রমুখ।এর আগে বেলা ১১টায় ফরিদপুর প্রেসক্লাব চত্ব্বরে গৌতম দাসের প্রতিকৃতিতে মাল্য দান করা হয়। এরপর গৌতমের হত্যাকারীদের ফাঁসির দাবিতে প্রেসক্লাবের সামনে মুজিব সড়কে মানববন্ধন করা হয়।২০০৫ সালের এই দিনে ফরিদপুরে সমকাল পত্রিকার ব্যুরো অফিসে ব্যুরো প্রধান গৌতম দাসকে শ্বাসরোধে হত্যা করা হয়।