প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে আওয়ামী লীগের অন্তঃকোন্দলে সংঘর্ষে আওয়ামী লীগের নেতা ইঞ্জিনিয়ার এ কে এম ইকবাল আজাদ হত্যার চাঞ্চল্যকর মামলাটি চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনাল থেকে ফেরত গেছে।
গতকাল বৃহস্পতিবার মামলার নথি ব্রাহ্মণবাড়িয়ার আদালতে পাঠানো হয়। মামলা নিষ্পত্তির সময়সীমা শেষ হয়ে যাওয়ায় আগের আদালতে ফেরত পাঠানো হয়েছে বলে জানান রাষ্ট্রপক্ষের কৌঁসুলি।
চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের পিপি আইয়ুব খান প্রথম আলোকে বলেন, দ্রুত বিচার ট্রাইব্যুনালে ১৩৫ কার্য দিবসের মধ্যে মামলা নিষ্পত্তি করার বাধ্যবাধকতা রয়েছে। সরাইলের আলোচিত মামলাটি চলতি বছরের ১১ মার্চ এ ট্রাইব্যুনালে আসে বিচারের জন্য ব্রাহ্মণবাড়িয়ার আদালত থেকে। ইতিমধ্যে মামলায় ২৯ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনসহ সাক্ষ্য গ্রহণ করা হয়েছে।