দ্রুত বিচার ট্রাইব্যুনাল থেকে ফেরত গেছে রসু খাঁর চার মামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুরের আত্মস্বীকৃত ক্রমিক খুনি রসু খাঁর বিরুদ্ধে করা চারটি মামলা নির্দিষ্ট সময়ের মধ্যে চট্টগ্রাম দ্রুত বিচার ট্রাইব্যুনালে নিষ্পত্তি করা যায়নি। এ কারণে মামলাগুলো গতকাল মঙ্গলবার চাঁদপুরের আদালতে ফেরত পাঠানো হয়েছে। রসু খাঁর বিরুদ্ধে ছয়টি মামলা নিষ্পত্তির জন্য চট্টগ্রাম দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানো হয়। গত ১৬ আগস্ট একটি হত্যা মামলায় রসু বেকসুর খালাস পান।আদালত সূত্র জানায়, রুনা, কোহিনুর আক্তার, পারভিন আক্তার ও জাহানারা খাতুন হত্যাকাণ্ডে দায়ের করা পৃথক চারটি মামলা গতকাল ফেরত পাঠানো হয়। ১৩৫ কার্যদিবসে যেকোনো মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে নিষ্পত্তি করার বাধ্যবাধকতা আছে। গত ৬ ফেব্রুয়ারি এই চারটি মামলা ট্রাইব্যুনালে নিষ্পত্তির জন্য আসে। গতকাল ১৩৫ কার্যদিবস পার হওয়ায় আবার তা চাঁদপুরের আদালতে পাঠানো হয়।