দ্রুত বিচার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট ওসমানী মেডিকেল কলেজের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ও মেডিকেল কলেজ শাখা ছাত্রদলের আপ্যায়নবিষয়ক সম্পাদক তাওহীদুল ইসলাম (২২) হত্যা মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তরের দাবি জানিয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদল সিলেট জেলা ও নগর কমিটির নেতারা। গতকাল হত্যাকাণ্ডের এক বছর পূর্ণ হওয়ায় ছাত্রদল নেতারা এক যৌথ বিবৃতিতে এ দাবি জানান। তাওহীদুলকে মেডিকেল কলেজের আবু সিনা ছাত্রাবাসের একটি কক্ষে আটকে ছাত্রলীগের নেতা-কর্মীরা মারধর করলে তিনি মারা যান। নিজস্ব প্রতিবেদক, সিলেট|