প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটের সামিউল আলম রাজনসহ শিশু হত্যাকাণ্ডের বিচারগুলো দ্রুত সম্পন্ন করার দাবিতে মিছিল ও সমাবেশ করেছে শিশু-কিশোর মেলা সিলেট জেলা। গতকাল মঙ্গলবার বিকেলে নগরের জিন্দাবাজার থেকে মিছিল করে সিটি পয়েন্টে পথসভা হয়। সভায় গতকাল প্রথম আলোয় প্রকাশিত প্রতিবেদনের বরাত দিয়ে বক্তারা বলেন, রাজন হত্যার এক মাস অতিক্রান্ত হওয়ার পরও এখনো মূল হোতা কামরুল ইসলামকে দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়নি। এখন মানুষের মনে প্রশ্ন জেগেছে, হত্যাকারীদের বিচার দ্রুত হবে তো?