প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দক্ষিণ সুদানে বেসরকারি সংস্থা ব্র্যাকের কর্মকর্তা হাবিবুর রহমানের (৪৫) লাশ দ্রুত দেশে ফিরিয়ে আনা এবং
হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি করেছেন স্ত্রী ও পরিবারের সদস্যরা।
গত বুধবার হাবিবুর রহমান দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হন। তাঁর বাড়ি জামালপুর সদর উপজেলার নুরুন্দী
ইউনিয়নের বনপাড়া গ্রামে।
পারিবারিক সূত্র জানায়, হাবিবুর রহমানের স্ত্রী উমেঞ্চ সালমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। তাঁদের
একমাত্র ছেলে তাওসিক সিদ্দিকী (৯)।
গতকাল উমেঞ্চ সালমা বলেন, ‘বুধবার দুপুরে তাঁর (হাবিবুর) সঙ্গে আমার মুঠোফোনে শেষ কথা হয়।’ সরকার ও
ব্র্যাকের কাছে সালমা তাঁর স্বামীর লাশ দ্রুত দেশে ফিরিয়ে আনা এবং ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচারের
দাবি করেন।