দয়াগঞ্জে গুলি করে ব্যবসায়ীকে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর দয়াগঞ্জে গতকাল সোমবার সন্ত্রাসীরা গুলি করে মো. নাজিম ওরফে ফকির চান (৩২) নামের এক মাংস ব্যবসায়ীকে হত্যা করেছে। তবে পুলিশের খাতায় তিনি মাদক ব্যবসায়ী হিসেবে তালিকাভুক্ত।প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, রাত আটটার দিকে দয়াগঞ্জ বাজারের সামনে এক ব্যক্তির সঙ্গে কথা বলছিলেন ফকির চান। দুটি মোটরসাইকেলে চার-পাঁচজন যুবক এসে তাঁর পেটে ও মাথায় গুলি করেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।যাত্রাবাড়ী থানার ওসি মিজানুর রহমান বলেন, প্রতিপক্ষ কেউ তাঁকে হত্যা করে থাকতে পারে বলে তাঁরা ধারণা করছেন।