দয়াগঞ্জে দেশীয় অস্ত্র ও ট্রাকসহ চারজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর যাত্রাবাড়ী থানার দয়াগঞ্জ এলাকা থেকে গত শুক্রবার দিবাগত রাতে দেশীয় অস্ত্র ও ট্রাকসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ বলছে, গ্রেপ্তার হওয়া চারজন ডাকাত চক্রের সদস্য। তাঁদের বিরুদ্ধে জোড়া খুন, ডাকাতিসহ বিভিন্ন অপরাধে ১১টি মামলা আছে। পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার রাত আড়াইটার দিকে কয়েকজন ডাকাত ট্রাক নিয়ে যাত্রাবাড়ী থানার দয়াগঞ্জ চৌরাস্তার পূর্ব পাশে ডাকাতি করার প্রস্তুতি নিচ্ছিল। এ সময় পুলিশ অভিযান চালিয়ে নাঈম কালু, সোহরাব ওরফে ফরহাদ, গোলাম মাওলা ওরফে মাওলা মিয়া এবং তুহিন ঢালীকে গ্রেপ্তার করে।