ধন্যবুধবার মহাসভা অনুষ্ঠিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খ্রিষ্টান সম্প্রদায়ের প্রার্থনা ও ধর্মীয় শাস্ত্র সমাবেশ অনুষ্ঠান ‘ধন্যবুধবার’ মহাসভা মেহেরপুরের বল্লভপুর গির্জা ময়দানে অনুষ্ঠিত হয়েছে।
প্রার্থনা শেষে গতকাল বৃহস্পতিবার ভক্ত ও পুরোহিতেরা নিজ নিজ জেলায় ফিরে গেছেন। মঙ্গলবার থেকে বুধবার গভীর রাত পর্যন্ত এই মহাসভায় দেশের বিভিন্ন জেলা থেকে ভক্ত ও ধর্মীয় পুরোহিতেরা হাজির হয়েছিলেন।
ধন্যবুধবার মহাসভা উদ্যাপন কমিটির আহ্বায়ক বিলিয়ম সরদার বলেন, ১১৮ বছর আগে ভারতের নদীয়া জেলার মালিয়াপোতা গ্রামের কিছু সাধারণ কৃষক প্রভু প্রার্থনা এবং ধ্যানে মগ্ন হয়ে পবিত্র আত্মা লাভের মাধ্যমে এক বুধবারে তাদের নবজীবনের সন্ধান পেয়েছিলেন।