ধরইল স্কুলের ৫০ বছর পূর্তি উৎসব
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ধরইল উচ্চবিদ্যালয়ের ৫০ বছর পূর্তি উৎসব গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে এক অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি আবু সাইদ তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মারুফ বিন হাবিব। বক্তব্য দেন সিরাজগঞ্জ জেলা পরিষদ সদস্য হাফিজুর রহমান, বাঙ্গালা ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান সোহেল রানা, বাঙ্গালা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হানিফ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুর রহমান, বাঙ্গালা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে স্কুলের সাবেক কৃতী শিক্ষার্থী ও অতিথিদের সংবর্ধনা ও ক্রেস্ট দেওয়া হয়। উৎসবের শেষ পর্বে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। ৫০ বছর পূর্তি উৎসবটি মূলত নতুন ও পুরোনোদের এক মিলনমেলায় পরিণত হয়। প্রায় ৭ হাজার প্রাক্তন শিক্ষার্থী এ উৎসবে অংশ নেন।