ধরপাকড় শুরু করেছে সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করে বলেছেন, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিরোধী দল ঘোষিত আন্দোলন কর্মসূচি দমনে সরকার গতকাল বৃহস্পতিবার থেকে রাজধানীসহ সারা দেশে ধরপাকড় শুরু করেছে।
গতকাল মধ্যরাতে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী এ অভিযোগ করেন। তিনি আরও বলেন, ১৮-দলীয় জোটের এক নেতাকে গ্রেপ্তার, বিএনপির সাংসদ এবং বিভিন্ন জেলার নেতা-কর্মীর বাসায় তল্লাশি চালানো হয়েছে।