ধরমপাশা বাজারে ভেজাল বীজধান বিক্রি বন্ধ
সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের গাছতলা বাজারে কৃষকদের কাছে ভেজাল বোরো বীজধান বিক্রি গতকাল শনিবার থেকে বন্ধ করে দেওয়া হয়েছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক, ধরমপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা কৃষি কর্মকর্তা ও স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সকালে গাছতলা বাজারে গিয়ে বীজধান বিক্রেতা সবুজ মিয়ার দুটি ভাড়াটে গুদামঘর থেকে নমুনা সংগ্রহ করেন। গত দুই সপ্তাহ ধরে সবুজ মিয়া কৃষকদের কাছে এ ভেজাল বীজ বিক্রি করে আসছেন বলে অভিযোগ রয়েছে। কৃষি কর্মকর্তা এ ওয়াই এম আমিনুল ইসলাম জানান, এ দুটি গুদামে ১০ কেজি ওজনের দুই হাজার ১০০ বস্তা বীজধান রয়েছে। স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের ও গাছতলা বাজার বণিক সমিতির সভাপতির জিমঞ্চায় এ বীজধানগুলো রাখা হয়েছে। ইউএনও মোহামঞ্চদ খালেদুর রহমান এ বীজধান বিক্রি বন্ধ করার বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
উপপরিচালক এস এম আফসারুজ্জামান বলেন, নমুনা পরীক্ষা করে এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
‘ধরমপাশায় ভেজাল বীজধান বিক্রির অভিযোগ’ শিরোনামে ২৪ অক্টোবর প্রথম আলোয় একটি প্রতিবেদন প্রকাশিত হয়।