ধরমপাশায় ট্রলার ডুবে ১৬ জনের মৃত্যুর তিন বছরআজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার সেলবরষ ও পাইকুরাটি ইউনিয়নের মধ্যবর্তী শৈলচাপড়া হাওরে যাত্রীবাহী ট্রলার ডুবে ১৬ জনের মৃত্যুর ঘটনার তিন বছর পূর্ণ হলো আজ।

২০১০ সালের ৮ জুনের সেই ঘটনায় নিহত ব্যক্তিদের তিনজন বাদশাগঞ্জ পাবলিক হাইস্কুলের ও পাঁচজন বাদশাগঞ্জ বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী।

বাদশাগঞ্জ পাবলিক হাইস্কুল ও বাদশাগঞ্জ বালিকা উচ্চবিদ্যালয়ের পক্ষ থেকে গতকাল শুক্রবার জুমার নামাজের পর বাদশাগঞ্জ বাজারের দুটি মসজিদে এবং বালিজুড়ী গ্রামবাসীর উদ্যোগে বালিজুড়ী গ্রামের মসজিদে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। আজ শনিবার বেলা ১১টায় ওই দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রাঙ্গণে শোকসভার আয়োজন করা হয়েছে।

বাদশাগঞ্জ পাবলিক হাইস্কুলের প্রধান শিক্ষক বজলুর রহমান ও বাদশাগঞ্জ বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম মৃত শিক্ষার্থীদের কথা স্মরণ করে বলেন, ‘ওরা আমাদের মাঝে নেই। এ শোক আমরা কখনো ভুলতে পারব না।’