প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জের ধরমপাশা উপজেলা মৎস্য কার্যালয়ের উদ্যোগে গতকাল সোমবার সকালে উপজেলার ধানকুনিয়া বিল ও কালাপানি জলমহালে ৫০০ কেজি রুই-জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। উন্মুক্ত জলাশয়ে বিল নার্সারি স্থাপন ও পোনা অবমুক্তকরণ প্রকল্পের আওতায় ওই পোনা অবমুক্ত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোশাহিদ তালুকদার, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আনোয়ার কবীর, উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা মোতাহার হোসেন প্রমুখ। ধরমপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি