ধরমপাশায় সড়ক থেকে সরানো হলো বালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের ধরমপাশা উপজেলা পরিষদের সামনের সড়কের ওপর থেকে বালু সরিয়ে নেওয়া হয়েছে। স্থানীয় কয়েকজন ব্যবসায়ী দুই মাস ধরে সেখানে বালু রেখে ব্যবসা চালিয়ে আসছিলেন।
বালু রাখার কারণে ওই সড়কের ওপর দিয়ে চলাচল করার সময় পথচারী ও যানবাহনের যাত্রীদের দুর্ভোগ পোহাতে হতো। এ নিয়ে গত মঙ্গলবার প্রথম আলোতে ‘দুর্ভোগ’ শিরোনামে একটি ছবি ছাপা হয়। এরপর গত মঙ্গলবার দুপুর থেকে গতকাল বুধবার সকাল পর্যন্ত ওই সড়কের ওপর থেকে বালু সরিয়ে নিয়েছেন ব্যবসায়ীরা।
ধরমপাশা সদর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান ফখরুল ইসলাম চৌধুরী বলেন, সড়কটি দখল করে সেখানে বালু ফেলে রাখায় জনদুর্ভোগ দেখা দিয়েছিল। এ অবস্থায় ওই সড়কে প্রায়ই দুর্ঘটনা ঘটছিল। পত্রিকায় এ নিয়ে একটি ছবি প্রকাশিত হওয়ায় স্থানীয় বালু ব্যবসায়ীরা ওই সড়ক থেকে অন্যত্র বালু সরিয়ে নিয়েছেন।
ধরমপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশেক সুজা মামুন বলেন, সড়ক দখল করে জন ও যান চলাচলে দুর্ভোগ সৃষ্টি করায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।