ধরমপাশার কালীজানা গ্রুপ জলমহাল দখলমুক্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অবশেষে গত সোমবার সুনামগঞ্জের ধরমপাশার কালীজানা গ্রুপ জলমহাল থেকে অবৈধ দখলদার উচ্ছেদ করা হয়েছে।স্থানীয় সূত্রের অভিযোগ, উপজেলার সেলবরষ ইউনিয়নের মাটিকাটা গ্রামের আওয়ামী লীগের কর্মী ইয়ার খান ১০-১২ জন লোক নিয়োগ করে গত ২০ আগস্ট থেকে বাদশাগঞ্জ ডিগ্রি কলেজের পূর্ব পাশে কালীজানা গ্রুপ জলমহালের একটি অংশে টানা জাল পেতে অবৈধভাবে মাছ ধরে আসছিলেন। পাইকুরাটি ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা জহুর আহমেদ জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে গত সোমবার অ-ইজারাকৃত কালীজানা গ্রুপ জলমহাল থেকে দখলদারদের উচ্ছেদ করা হয়েছে।