ধরমপাশার সেই সড়কের সংস্কার কাজ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের ধরমপাশা উপজেলা শহরের ভাঙাচোরা সড়কের একটি অংশে সংস্কারকাজ শুরু হয়েছে। গত সোমবার থেকে ওই কাজ শুরু করে সড়ক ও জনপথ বিভাগ।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলা শহরের আবদুল হেকিম চৌধুরী চত্বরের সামনে থেকে হলিদাকান্দা মোড় পর্যন্ত প্রায় এক কিলোমিটার দীর্ঘ সড়কটির বেশির ভাগই ভাঙাচোরা। রয়েছে ছোট-বড় অসংখ্য গর্ত। ওই সড়কের শয়তানখালী খালের ওপর নির্মিত সেতুটির দুই পাশেও ভাঙন সৃষ্টি হয়েছে। এতে ওই সড়ক দিয়ে চলাচল করার সময় স্থানীয় লোকজন দুর্ভোগ পোহান। এ নিয়ে ৭ জুলাই প্রথম আলোয় ‘ভাঙাচোরা সড়কে ভোগান্তি’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। গত সোমবার বিকেলে সড়কের শয়তানখালী সেতুর পাশের গর্তে খোয়া, বালু ও বস্তা ফেলে সাময়িক সংস্কারকাজ শুরু করেছে সুনামগঞ্জ সড়ক ও জনপথ বিভাগ (সওজ)।
সওজ সুনামগঞ্জ কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আনোয়ারুল আমিন বলেন, ভাঙনরোধে সাময়িকভাবে সেতুটির সংযোগ সড়কের দুই পাশে সাময়িকভাবে সংস্কারকাজ করা হচ্ছে।