ধরমপাশায় অগ্নিকাণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার সদর ইউনিয়নের নোয়াবন গ্রামের কৃষক কদ্দুস মিয়ার গোয়ালঘরে গত রোববার রাতে অগ্নিকাণ্ডের ঘটনায় তিনটি গরু পুড়ে মারা গেছে। এ সময় সেখানে থাকা আরও তিনটি গরু অগ্নিদগ্ধসহ দুটি ঘর পুড়ে যায়। গোয়ালঘরে মশা তাড়ানোর ধোঁয়া থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা যায়। ধরমপাশা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফখরুল ইসলাম চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।