ধরমপাশায় উপজেলা প্রশাসনের কর্মকর্তার একাধিক পদ শূন্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের ধরমপাশা উপজেলায় প্রশাসনের কর্মকর্তার গুরুত্বপূর্ণ কয়েকটি পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। পদগুলো শূন্য থাকায় দাপ্তরিক কাজকর্মে স্থবিরতা দেখা দিয়েছে। এ উপজেলায় একাধিক দপ্তরের কার্যক্রম চলছে ভারপ্রাপ্ত কর্মকর্তা দিয়ে। প্রয়োজনীয় লোকবল না থাকায় লোকজন দুর্ভোগ পোহাচ্ছে।উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সহকারী কমিশনার (ভূমি), উপজেলা কৃষি কর্মকর্তা, উপজেলা প্রকৌশলী (এলজিইডি), উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও), উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, উপজেলা জনস্বাস্থ্য বিভাগের উপসহকারী প্রকৌশলী, উপজেলা নির্বাচন কর্মকর্তা ও ভেটেরিনারি সার্জনের পদ শূন্য রয়েছে। এ ছাড়া সমাজসেবা কর্মকর্তা, পরিসংখ্যান কর্মকর্তা ও যুব উন্নয়ন কর্মকর্তা উপজেলার নিজ কর্মস্থলের বাইরে অন্যত্র অতিরিক্ত দায়িত্ব পালন করছেন।উপজেলা সমাজসেবা কর্মকর্তার নিজ কর্মস্থল ধরমপাশা উপজেলায়। এর বাইরে তিনি একই জেলার দিরাই ও শাল্লা উপজেলায় অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। তিনি বলেন, অতিরিক্ত আরও দুটি উপজেলায় কাজ করতে গিয়ে আর্থিক অপচয়ের পাশাপাশি প্রতি মাসে যাওয়া-আসা বাবদ একটি সপ্তাহ পার হয়ে যায়। ফলে দাপ্তরিক কার্যক্রমে মারাত্মক ব্যাঘাত ঘটছে।উপজেলা ম ৎ স্য কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম ঢাকায় মাস তিনেক ধরে একটি প্রশিক্ষণে থাকায় জেলার জগন্নাথপুর উপজেলা ম ৎ স্য কর্মকর্তা সীমা রানী বিশ্বাস ও সেখানকার জনস্বাস্থ্য বিভাগের উপসহকারী প্রকৌশলী আবদুর রব সরকার এ উপজেলায় উপসহকারী প্রকৌশলীর অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। মাঝেমধ্যে এখানে এসে দাপ্তরিক কাজকর্ম সেরে আবার চলে যান। ফলে কর্মকর্তারা কখন আসেন, আবার কখন চলে যান—এ বিষয়ে সাধারণ জনগণ জানতে না পারায় তাঁরা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।সেলবরষ ইউনিয়নের বীর দক্ষিণ গ্রামের আবু সালেহ বলেন, ‘বেশ কয়েক মাস ধরে ভূমিসংক্রান্ত কাজে উপজেলা ভূমি অফিসে যাওয়া-আসা করলেও এসিল্যান্ড না থাকায় কাজটি সম্পন্ন করতে পারছি না।’উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামাল হোসেন বলেন, এমনিতেই এটি হাওরবেষ্টিত একটি দুর্গম উপজেলা। এ ছাড়া প্রয়োজনীয় লোকবল না থাকায় কাজকর্ম চালাতে সমস্যা হচ্ছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে।জেলা প্রশাসক মুহাম্মদ ইয়ামিন চৌধুরী মুঠোফোনে বলেন, লোকবল-সংকটের বিষয়টি বিভিন্ন পর্যায়ে লিখিতভাবে জানানো হয়েছে।