ধরমপাশায় কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের ধরমপাশায় বাল্যবিবাহ ও যৌন হয়রানিবিষয়ক সচেতনতামূলক কর্মশালা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে স্থানীয় বাদশাগঞ্জ পাবলিক হাইস্কুল প্রাঙ্গণে উপজেলা পরিষদ আয়োজিত এই কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নাজমুল হক। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মোতালিব খান। বক্তৃতা করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রোকেয়া আক্তার খাতুন, প্রধান শিক্ষক বজলুর রহমান, সাংবাদিক চয়ন কান্তি দাস প্রমুখ। পরে বাল্যবিবাহ প্রতিরোধের বিষয়ে রচনা প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে শ্রেষ্ঠ তিনজনকে পুরস্কার দেওয়া হয়।